ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো পড়ে নাও
বাংলা: ব্যাকরণ
প্রশ্ন: দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়, কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে?
উত্তর: সমশব্দ।
প্রশ্ন: ‘কৃতি’-এর সমশব্দ কী?
উত্তর: কাজ।
প্রশ্ন: যেসব শব্দ সমান বা একই শব্দ প্রকাশ করে, তাকে কী বলে?
উত্তর: সমার্থক শব্দ।
প্রশ্ন: ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর: চাঁদ।
প্রশ্ন: সমার্থক শব্দের অপর নাম কী?
উত্তর: প্রতিশব্দ।
প্রশ্ন: ‘আকাশ’-এর প্রতিশব্দ কোনটি?
উত্তর: গগন।
প্রশ্ন: ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তর: পৃথিবী।
প্রশ্ন: ‘গাল’ শব্দের প্রতিশব্দ কী?
উত্তর: কপোল।
প্রশ্ন: ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: নীর।
প্রশ্ন: ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: ভূধর।
প্রশ্ন: ‘জলদ’ শব্দের অর্থ কী?
উত্তর: মেঘ।
প্রশ্ন: ‘অক্ষি’ শব্দের অর্থ কী?
উত্তর: চোখ।
প্রশ্ন: ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: বৃক্ষ।
প্রশ্ন: যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে?
উত্তর: বিপরীতার্থক।
প্রশ্ন: ‘সুন্দর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: কুৎসিত।
প্রশ্ন: ‘কাঁচা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: পাকা।
প্রশ্ন: ‘পুষ্টি’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: অপুষ্টি।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা