গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের সুযোগ

ভর্তি পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থীফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে।

গতকাল শনিবার থেকে জিএসটি ওয়েবসাইটে লগইন করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২০০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-এর ফলাফলসহ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।