ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গভর্ন্যান্স স্টাডিজে মাস্টার্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ ১৯ মাস। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ভর্তির যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে। সরকারি–বেসরকারি পর্যায়ে চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

আবেদনপত্র সংগ্রহ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, সময় বেলা তিনটা। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট