ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, জিপিএ-২.৫ হলে আবেদন, ফি ৪০৫০

আইবিএর দুই শিক্ষার্থীছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৫ শিক্ষাবর্ষে ফল সেশনে এক্সিকিউটিভ এমবিএতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। আবেদন করা যাবে ৩০ জুলাই পর্যন্ত।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা—

এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিষয়ে ন্যূনতম ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৫ সিজিপিএ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ৫.০০–এর মধ্যে আলাদাভাবে ন্যূনতম ৩ (বা দ্বিতীয় বিভাগ) অথবা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-২.০০ হতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি ভর্তি কার্যক্রমে গ্রহণযোগ্য হবে না।

চাকরির অভিজ্ঞতা—

স্নাতক ডিগ্রির পর এক্সিকিউটিভ/গ্রেড-৯ বা তার ওপরে (সরকারি চাকরি) স্তরে ন্যূনতম পাঁচ বছরের পূর্ণ সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যেভাবে করা যাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

লিখিত পরীক্ষা—

১ আগস্ট ২০২৫, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এক ঘণ্টা ১৫ মিনিটের এ ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

আবেদন ফি—

৪০৫০ টাকা

যোগাযোগ—

এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস, রুম # ৪০৫ (তৃতীয় তলা) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোবাইল নম্বর ০১৭৫৮১৭১৬৬০

আরও পড়ুন
আরও পড়ুন