জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল

চলছে ভর্তি পরীক্ষার প্রস্তুতিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তিতে আসন সংখ্যা বাড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হাজার ৮৪৮ আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আসন বেড়েছে মাত্র ৬টি। ২০২৫ সালে বেড়েছিল ১০টি আসন। এ বছর বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে ২২ নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। প্রতি প্রশ্নের মান ১.১২৫; আগে যেটা ছিল ১। নেগেটিভ মার্কিং ০.২০।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

*২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ (৪র্থ বিষয়সহ):

‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)

‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার শর্ত ছিল।

‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)

‘বি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।

‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)

কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে।

গত শিক্ষাবর্ষে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ থাকার শর্ত ছিল।

‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ; নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে)। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন ছিল।

আরও পড়ুন

‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)

মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। আগের শিক্ষাবর্ষে এটি ছিল মোট জিপিএ ৯.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে)

‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

গত শিক্ষাবর্ষে এই ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকার শর্ত ছিল। এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪.০০ এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হতো।

আরও পড়ুন

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ

এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

গত শিক্ষাবর্ষে আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।

আরও পড়ুন