জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনক্যাম্পাস মাস্টার্সে ভর্তির সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের অনক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষাকেন্দ্র পরে জানিয়ে দেওয়া হবে। আজ বুধবার (২২ জুলাই ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিং–এর মাধ্যমে ৭ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।