ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষা যথাসময়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা থাকছে না। ঢাবির ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে।