মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ভর্তি করা হবে।
দরকারি তথ্য—
শিফট: প্রভাতি ও দিবা।
শ্রেণি: নার্সারি থেকে নবম শ্রেণি।
মাধ্যম: বাংলা ও ইংলিশ ভার্সন।

আরও পড়ুন

আবেদন ফরম বিতরণের তারিখ—
১. ভর্তি ফরম বিতরণের তারিখ: বিতরণ শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
২. ভর্তি ফরম জমার শেষ তারিখ: ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬।
৩. ভর্তি পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টায়।
৪. ভর্তি পরীক্ষার ফলাফল: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টায়।
৫. উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার: ২২ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টায়।
৬. ভর্তি শুরু (অনলাইন ও অফলাইন): ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর।
৭. ক্লাস শুরু: ৩ জানুয়ারি ২০২৭।

আরও পড়ুন

আবেদন ও প্রবেশপত্র—
আবেদন অনলাইন ও অফলাইনে করা যাবে। স্কুলের ওয়েবসাইট mubc.eadedon.com-এ প্রবেশ করে Apply–এ ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে হবে। অফলাইন আবেদন করা যাবে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত।
দরকারি তথ্য—
আবেদনের কপি, প্রবেশপত্র, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ, শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, আগের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের মূল কপি বা ছাড়পত্র, মা–বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের এক কপি করে রঙিন ছবি।

আরও পড়ুন

জেনে রাখুন—
১. নার্সারি ও কেজি শ্রেণি: সাক্ষাৎকার ও লটারি।
২. প্রথম শ্রেণি: লটারি। ভর্তি পরীক্ষার জন্য আগের শ্রেণির পাঠ্যপুস্তক অনুসরণ করতে হবে।
৩. দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা: বিষয়—বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ৩০।
৪. ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা: বিষয়—বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০।
*ভর্তির বিস্তারিতভাবে জানতে ওয়েবসাইট