বিকেএসপিতে ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতারে ভর্তি, আবেদন শেষ বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক ও সাকিব

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অ্যাথলেটিকস, ক্রিকেট ও সাঁতার বিষয়ে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি এসব কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের যোগ্যতা

বিকেএসপিসহ বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩–সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারী শিক্ষার্থীর যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ :১০ আগস্ট ২০২৩

ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট সকাল ৯টায়। ভর্তি ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।

আবেদনকারীকে স্বাস্থ্য ও ক্রীড়া মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। পরীক্ষার ফলাফল ৩০ আগস্ট বিকেএসপির ওয়েবসাইট ও এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন