ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৭। বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে সাধারণ জ্ঞান–৩
সাধারণ জ্ঞান: বিশ্বকাপ ফুটবল–সম্পর্কিত
প্রশ্ন: ফিফা কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৪ সালে।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কী?
উত্তর: কিলিয়ান এমবাপ্পে।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ কিলিয়ান এমবাপ্পে মোট কতটি গোল করেন?
উত্তর: ১০টি।
প্রশ্ন: ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর: মেক্সিকো।
প্রশ্ন: বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
প্রশ্ন: আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
উত্তর: ১৪-১৬ আউন্স।
প্রশ্ন: আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠের মাপ কত?
উত্তর: দৈর্ঘ্য ১২০ গজ ও প্রস্থ ৯০ গজ।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা কতবার শিরোপা জয় করেছে?
উত্তর: ৩ বার।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ শিরোপা সবচেয়ে বেশিবার (৫ বার) জয়লাভ করেছে কোন দেশ?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ আসরের সর্বোচ্চ গোলদাতাকে কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তর: গোল্ডেন বুট।
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা