মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার বিষয়ে সভা ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক
প্রতীকী ছবি

এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে ২৯ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ২০২২-২৩ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সভা স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে ২৯ জানুয়ারি মন্ত্রণালয়ের মিনি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।