এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার সূচি প্রকাশ করল বিসিপিএস
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) জুলাই ২০২৩ সেশনের এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম ও এমসিপিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষা চলবে। এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী ২-৬ জুলাই অনুষ্ঠিত হবে। ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ৯-৩১ জুলাই পর্যন্ত চলবে।
এফসিপিএস মিডটার্ম ওএসসিই পরীক্ষা ৩১ জুলাই থেকে আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
এফসিপিএস ১ম পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম ও এমসিপিএস পরীক্ষা রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে।