ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা অর্থনীতিতে পড়ার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশেই মিলছে উদ্যোক্তা অর্থনীতিতে পড়ার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা অর্থনীতিতে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১৮ মাস মেয়াদে এ কোর্সের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে শিল্প বাস্তবতা এবং সৃজনশীলতার মাধ্যমে মেধার বিকাশ করা যায়। ভর্তির জন্য অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এ কোর্সে ভর্তিতে আবেদন ফি ১০০০ হাজার টাকা।
আবেদনের যোগ্যতা
* বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (চার বছর মেয়াদি)
অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন