ঢাকা বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে এমএসসি, জিপিএ–৩.২৫ হলে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগে এক বছর ছয় মাসের নিয়মিত এমএসসি প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

মোট ৩৬ ক্রেডিটের এ কোর্স (১ ক্রেডিট = ১৫ ঘণ্টা ক্লাস) ৩ সেমিস্টারে (১ সেমিস্টার = ৬ মাস) শেষ হবে। এ কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীদের ক্লাস হবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ

* আবেদন জমা শেষ: ৩১ জানুয়ারি ২০২৪

* ভর্তি পরীক্ষা: ১৭ ফেব্রুয়ারি ২০২৪

* ভাইভা পরীক্ষা: ১৬ মার্চ ২০২৪

* উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা: ২৪ মার্চ ২০২৪

* ভর্তির শেষ তারিখ: ০৪ এপ্রিল ২০২৪

* ক্লাস শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৪

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

* এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে আলাদাভাবে জিপিএ–৩.৫০ এবং একত্রে ৮.০০ থাকতে হবে।

* বিএসসি পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ–৩.২৫ (৪.০০ স্কেলে) থাকতে হবে।

* বিএসসি পাসের বছর ২০২২-২৩ সেশনের পর হতে পারবে না।

* ভর্তি পরীক্ষার ব্রশিউরে উল্লেখিত বিষয় থেকে বিএসসি পাস থাকতে হবে।
লিখিত পরীক্ষার বিষয়: ভর্তি পরীক্ষার ব্রশিউরে উল্লেখিত ৬টি বিষয়
লিখিত পরীক্ষা: ১৫ × ৬ = ৯০ নম্বর
লিখিত পরীক্ষায় উর্ত্তীণের জন্য সর্বনিম্ন নম্বর: ৩৬ (৪০ শতাংশ)
ভাইভা পরীক্ষা: ১০ নম্বরে

আরও পড়ুন

আবেদন ফি

আবেদন ফরম ও ব্রশিউর: ২০০ টাকা
আবেদন ফি: ২০০০ টাকা
অনলাইন অথবা বিভাগের অফিসে এসে আবেদনপত্র জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদনের জন্য এবং অন্যান্য বিস্তারিত তথ্যাবলী জানার জন্য ঢুঁ মারুন https://www.du.ac.bd/body/EEE

আরও পড়ুন