ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, ২.৫০ সিজিপিএ থাকলেই আবেদন করা যায়

আইবিএর দুই শিক্ষার্থীছবি: বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফল ২০২৬ সেশনে ৪৪তম ব্যাচের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে আগ্রহী এবং পেশাগতভাবে অভিজ্ঞদের কাছ থেকে ভর্তির নির্ধারিত আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তির যোগ্যতা ও সময়সীমা

আগামী ১২ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তাঁদের যাবতীয় আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে পারবেন। এই প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪.০০-এর স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৩.০০ জিপিএ (৫.০০-এর স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আর ও-লেভেল এবং এ-লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.০০ জিপিএ থাকা আবশ্যক।

আরও পড়ুন

বিশেষ যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার বাইরেও এই প্রোগ্রামের জন্য চাকরির অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে; প্রার্থীদের স্নাতক পাসের পর ন্যূনতম ৫ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা নির্বাহী বা সরকারি চাকরির ক্ষেত্রে ৯ম বা তার ওপরের গ্রেডের সমকক্ষ হতে হবে।

ভর্তি পরীক্ষা

সব যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীদের ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইএমবিএতে ভর্তির মোট আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০৫০ (চার হাজার পঞ্চাশ) টাকা।

আবেদনের ঠিকানা

ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিশিয়াল পোর্টাল বা নির্দিষ্ট এডমিশন পোর্টাল থেকে এ বিষয়ে আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ক্লাসের সময়সীমা

চাকরিজীবীদের পেশাগত সময়ের সামঞ্জস্য রক্ষার্থে সপ্তাহের শুক্র ও শনিবার দুই দিন এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের পাঠদান ও ক্লাস পরিচালিত হবে। কোনো তথ্যের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৩য় তলায় অবস্থিত ৪০৫ নম্বর কক্ষের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস কিংবা মোবাইল নম্বরে (+৮৮০১৭৫৮১৭১৬৬০) সরাসরি যোগাযোগ করা যাবে।

বিস্তারিত

আরও পড়ুন