ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ–২.৫ হলেই আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ প্রফেশনাল মাস্টার্সে (এমপিএফ) শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। ১২তম ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন ১৬ আগস্ট পর্যন্ত। কোর্সের সময়সীমা দুই বছর।

সুযোগ-সুবিধা

  • আগের একাডেমিক ফলাফলের ওপর ওয়েভার সুবিধা;

  • শিক্ষার্থীদের সুবিধামতো ক্রেডিট গ্রহণের সুবিধা;

  • ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

  • সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম–২.৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে;

  • কোনো পাবলিক পরীক্ষা তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না;

  • সিএফএ ইনস্টিটিউট, এসিসিএ গ্লোবাল, আইসিএবি, আইসিএসবি ও আইসিএমএবির সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাঁরা লিখিত পরীক্ষা না দিয়েও সরাসরি ভাইভায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন

চাকরির অভিজ্ঞতা

  • ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

  • হিসাববিজ্ঞান, বিনিয়োগ অডিটিং ও ফিন্যান্স–বিষয়ক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে;

  • সিএফএ ইনস্টিটিউট, এসিসিএ গ্লোবাল, আইসিএবি, আইসিএসবি ও আইসিএমএবির সদস্যদের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়;

আরও পড়ুন

আবেদন যেভাবে

অনলাইনে ক্লিকের পর Apply বাটনে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য ও ছবিসহ যাবতীয় তথ্য প্রদান করে Submit বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদন ফি
এ কোর্সের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

পরীক্ষার বিষয় ও ধরন
গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় অনুবাদ, কম্প্রিহেনশন ও প্যারাগ্রাফ লিখতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষা কবে
১৮ আগস্ট, শুক্রবার লিখিত পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভাইভা অনুষ্ঠিত হবে বেলা ১১টা ৩০ মিনিটে।

ভর্তিসংক্রান্ত বিষয়ে জানতে ক্লিক করুন।

আরও পড়ুন