ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স, আবেদন শেষ ৩০ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল-২০২৬ সেমিস্টারে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা যোগ্য প্রার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
কোর্সের বৈশিষ্ট্য
১. কোর্সের মেয়াদ এক বছর ছয় মাস।
২. ওপেন ক্রেডিট পদ্ধতিতে পাঠদান করা হবে।
৩. মোট ক্রেডিট ৩৬ (১৮ ক্রেডিট থিওরি ও ১৮ ক্রেডিট থিসিস)।
৪. ভর্তি পরীক্ষার ফি ২ হাজার ৫০০ টাকা।
৫. ক্লাস রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ৩০ মিনিট হতে বিকেল ৫টা।
আবেদনের যোগ্যতা
১. সিএসই, সিএস, সিই, আইটি, ইইই, ইসিই, ইটিই, এসই, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, রোবোটিকস ও মেকাট্রনিকস-সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. প্রার্থীদের যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে উল্লেখিত বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
৩. স্নাতক পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে।
৪. উক্ত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো সীমাবদ্ধতা থাকবে না।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই এমএসসি প্রোগ্রামের গুরুত্ব অপরিহার্য। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞানার্জনের সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বিকশিত করতে পারবেন। এই এমএসসি প্রোগ্রামের টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ব্যয় বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের ব্যয়ের অনুরূপ।
ভর্তি পরীক্ষার সময়সূচি
১. আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬।
২. প্রবেশপত্র ডাউনলোড করা যাবে: ৩ জুলাই ২০২৬।
৩. ভর্তি পরীক্ষার তারিখ: ১০ জুলাই ২০২৬।
৪. ক্লাস শুরুর তারিখ (সম্ভাব্য): ১ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন: msadmission.cse.du.ac.bd