ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ সালে শিশু শ্রেণিতে ভর্তি

ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে প্রভাতি শাখায় এবং দিবা শাখায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ছাত্র–ছাত্রী ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।

যে শাখায় ভর্তি নেওয়া হবে-

১. প্রভাতি শাখায় ও দিবা শাখায়।

২. বাংলা ও ইংরেজি ভার্সন।

আবেদনের শেষ তারিখ-

২২ নভেম্বর ২০২৫।

আরও পড়ুন

শিক্ষার্থীর বয়স-

অনলাইন ভেরিফায়েড জন্মসনদ অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

কোথায় আবেদন করবেন-

১. আবেদন করার জন্য কলেজ ওয়েবসাইটে লগইন করে কর্নারে আবেদন করতে হবে।

২. অনলাইনে আবেদনের নিয়মাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট