রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ২য় মাইগ্রেশন ও ৩য় মেধাতালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় মাইগ্রেশন ও ৩য় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ইউনিটটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটভুক্ত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১-১৪ আগস্টের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (২য় মাইগ্রেশন) ও শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে ১৬ থেকে ২১ আগস্ট (ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের অফিসে (সামাজিক বিজ্ঞান অনুষদ, ডিনস কমপ্লেক্স) সাক্ষাৎকারসহ ভর্তিপ্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে ‘এ’ ইউনিটে তাঁদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাঁকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতিমধ্যে যাঁরা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছেন, তাঁদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নেই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন