৯৯তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা তিন দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১, ৮ ও ১৫ নভেম্বরে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীসহ দেশের নির্ধারিত বিভাগীয় সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯৯তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণ অনলাইনে করতে হবে। ২০ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে।