ঢাবির অধীনে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স, আবেদন যেভাবে
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিকসের আওতায় ২০২৩-২৪ সেশনে এক বছর মেয়াদি ‘মাস্টার অব ডেভেলপমেন্ট ইকোনমিকস’ (এমডিই) প্রোগ্রামে শিক্ষর্থী ভর্তি নেওয়া হয়। প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েড, সে হিসেবে ডিগ্রিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হিসেবে বিবেচিত হবে। এ কোর্সের জন্য কোনো টিউশন ফি দিতে হয় না। তবে ভর্তির সময় বিবিধ ব্যয় নির্বাহের জন্য ১৫ হাজার টাকা পরিশোধ করতে হয়।
ভর্তিতে আবেদনের যোগ্যতা—
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, ব্যবসা প্রশাসন, ফিন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি
অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন
ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ-৩-এর কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না
মহিলা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উপযুক্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া—
বিআইডিএসের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ফরম পূরণ করতে হবে। [email protected] ই-মেইলের মাধ্যমে ফরম পাঠাতে পারবেন। নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে জানানো হয়। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.bids.org.bd