রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ, প্রয়োজন বিবিএতে সিজিপিএ কমপক্ষে ২.৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ করতে চাইলে স্বীকৃত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ স্নাতক হতে হবেছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ১৮তম ব্যাচে (২০২৫-২৬) এমবিএ প্রোগ্রামে ২০২৫ সেশনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা—

১. স্বীকৃত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ স্নাতক,
২. বিবিএতে কমপক্ষে ২.৫ সিজিপিএ (৪ স্কেলের ভিত্তিতে)।

প্রোগ্রামের খুঁটিনাটি—

১. ক্রেডিট ঘণ্টা ৩৯
২. দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা
৩. শিক্ষার মাধ্যম ইংরেজি
৪. সুনির্দিষ্ট সময়সীমার ওপর ভিত্তি করে কাঠামোগত একাডেমিক প্রোগ্রাম
৫. শিক্ষাবিদ, শিল্পপতি এবং বিশেষজ্ঞদের মধ্য থেকে অতিথি শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন

অনলাইন আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদনপত্র পূরণ করতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যান: www.iba-ru.ac.bd এবং ‘ভর্তি ওপেন’ মেনু নির্বাচন করুন। বিস্তারিত মেনু পড়ুন এবং ‘এখনই আবেদন করুন’-এ ক্লিক করুন। জমা দেওয়ার পর আপনি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ছাত্র আইডি পাবেন। শুধু নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আবেদন ফি ৮৪০ টাকা দিতে হবে। নগদ নম্বর হলো ১৬৩২ এবং আপনার পেমেন্ট সম্পন্ন করার জন্য বিল রেফারেন্স নম্বর হিসেবে স্টুডেন্ট আইডি ইনপুট করুন। আবেদন ফি সফলভাবে পরিশোধ করার পর আপনি একটি লেনদেন আইডি পাবেন। স্টুডেন্ট আইডি এবং লেনদেন আইডি ইনপুট করে আপনি প্রবেশপত্র  ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। আরও তথ্যের জন্য আইবিএ ওয়েবসাইট দেখুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ ১৮তম ব্যাচে এমবিএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সুযোগ ২২ সেপ্টেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫,
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার,
৩. লিখিত পরীক্ষার সময়: সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা,
৪. মৌখিক পরীক্ষার সময়: দুপুর ১২টা,
৫. পরীক্ষার স্থান: আইবিএ ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. লিখিত পরীক্ষা: প্রশ্ন এমসিকিউ ধরনের- ইংরেজি, গণিত এবং মানসিক দক্ষতা।