শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চারটি প্রোগ্রামে ভর্তি, আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে Masters by course work, Masters by Mixed Mode, Masters by Research, Doctoral by Research প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ চারটি প্রোগ্রামে ভর্তির যোগ্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
দরকারি তথ্য —
১.আবেদন ফি : পাঁচশত টাকা।
২. আবেদন ফি সোনালী ব্যাংক লিমিটেড, শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে
৩.আবেদন ফরম ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।
৪. আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫।
আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে—
১. আবেদন ফি জমাদানের ব্যাংক রসিদ,
২. পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি,
৩. স্নাতক পরীক্ষা পাসের সনদসহ সব পরীক্ষা পাসের সনদ ও গ্রেড সার্টিফিকেট সত্যায়িত কপি,
৪. কর্মরত প্রার্থীদের যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি,
৫. শিরোনামসহ গবেষণা প্রস্তাবের সারসংক্ষেপ,
৬. সুপারভাইজারের প্রত্যয়ন পত্র,
৬. রেফারেন্স লেটার।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: