জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে মাস্টার্স, আবেদন করুন দ্রুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ১২তম ব্যাচে প্রফেশনাল ইসলামিক স্টাডিজ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিবরণ-
১. কোর্সটির মেয়াদ ২ বছর
২. সেমিস্টার ৪টি
৩. কোর্সের সংখ্যা ২০
৪. আবেদন ফি এক হাজার টাকা।
ভর্তির যোগ্যতা-
১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান বা পাস) অথবা ফাজিল অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।
২.সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ থাকতে হবে।
৩. অনলাইন আবেদন লিংক:
ভর্তির বিস্তারিত তথ্য-
১. আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ জুলাই ২০২৫, শুক্রবার। লিখিত: সকাল ১০টা থেকে ১১টা। মৌখিক: বেলা ২টা।
৩. ইসলামিক স্টাডিজ বিভাগে অফিসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
৪. যোগাযোগ: ইসলামিক স্টাডিজ বিভাগ, কলাভবন নিচতলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট