জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যাথম্যাটিকসে মাস্টার্সে ভর্তির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব সায়েন্স ইন ম্যাথম্যাটিকস স্প্রিং ২০২৪–এর কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছর মেয়াদের এ কোর্স মোট ৩০ ক্রেডিটের।
আবেদনের যোগ্যতা—
আবেদনকারীদের অবশ্যই সিজিপিএ–৪–এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। অথবা বিএসসি (অনার্স) গণিত, বিএসসি (অনার্স) অন্য বিষয়ে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও বিএসসি (পাস) গণিত—যেকোনো একটিতে দ্বিতীয় শ্রেণির সমতুল্য ডিগ্রি হতে হবে।
আবেদনপত্র পাওয়া যাবে: ১৭ সেপ্টেম্বর থেকে ৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ৮ ডিসেম্বর, শুক্রবার ২০২৩ সকাল ১০টায়।
ফলাফল প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৩
ভর্তির তারিখ: ১১-১৪ ডিসেম্বর, ২০২৩
ক্লাস শুরু: শুক্রবার ৫ জানুয়ারি, ২০২৪