জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদনের তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে ১৩ জুলাই। ওই দিন বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৩ জুলাই (রাত ১২টা পর্যন্ত) পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী (ক) মেধা তালিকায় স্থান পাননি; (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি; (গ) প্রথম, দ্বিতীয় বা কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন, সেসব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

আরও পড়ুন

কলেজ কর্তৃক যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সেসব আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাঁকে অবশ্যই ১৯ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

আরও পড়ুন