বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির সময় বাড়ানো হয়েছে। এখন ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিতে আবেদন করা যাবে।

আরও পড়ুন

আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিজ্ঞান ও গণিত/উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০ (স্কেল-৫)/দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ও গণিত/উচ্চতর গণিতে  ন্যূনতম জিপিএ ৩.০ (স্কেল-৫)/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ঢু মারুন।

আরও পড়ুন