ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স প্রফেশনাল মাস্টার্স, সিজিপিএ ২.৫–এর নিচে আবেদন নয়

ছবি: এআই ব্যবহার করে তৈরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (Professional Masters in Disaster and Climate Resilience) প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের মেয়াদ: ১ বছর ৬ মাস (৩টি সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রিধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ২.৫–এর নিচে থাকতে পারবে না। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ক্লাস সময়সূচি: প্রতি শনিবার

আবেদন গ্রহণের স্থান ও তারিখ

ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিসকক্ষ থেকে ২০০০ টাকা ফি বাবদ প্রদান করে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ থেকে আগামী ১৮/৬/২০২৬ তারিখ পর্যন্ত সব কর্মদিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যায়ের www.du.ac.bd/body/DSM ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব পরীক্ষার পাসের সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়

১৯ জুন ২০২৬, শুক্রবার, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।