ভিকারুননিসায় একাদশে ভর্তিতে আবেদন শুরু ১০ আগস্ট

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু ১০ আগস্ট। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ কলেজে।

কোন বিভাগে কত আসন

বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৫৭০, ইংরেজি ভার্সনে ৩০০, মানবিক বিভাগে ৩১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২০ শিক্ষার্থীসহ মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পাবে।

আবেদনের যোগ্যতা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাইরের—

  • বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে;

  • ইংরেজি মাধ্যমের বিজ্ঞানের শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে;

  • ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪.৫ থাকতে হবে;

  • মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪ থাকতে হবে;

  • বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে জিপিএ কত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে—

  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিপিএ–৪.৫ পেলে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে জিপিএ–৪.০ পেতে হবে।

আবেদনপদ্ধতি ও শর্ত

  • শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে;

  • প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে;

  • ভিকারুননিসার শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসসিতে এ কলেজে ভর্তি হতে চায়, তাদের অবশ্যই প্রথম পছন্দ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন করতে হবে;

আবেদন ফি

অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটক, বিকাশ, রকেট, নগদ, সোনালী ওয়েব, সোনালী ই–সেবা বা শিওরক্যাশের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাতালিকা প্রকাশের পর সিলেকশন নিশ্চয়ন ফি হিসেবে ৩২৮ টাকা প্রদান করে প্রাথমিক নিশ্চায়ন শেষ করতে হবে।

আবেদন ও নিশ্চায়নের তারিখ

  • প্রথম পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ১০ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়ন ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে;

  • দ্বিতীয় পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৭ ও ১৮ সেপ্টেম্বর;

  • তৃতীয় পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ২০ ও ২১ সেপ্টেম্বরে আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ২৪ ও ২৫ সেপ্টেম্বর;

ভর্তি ও ক্লাস শুরু কবে

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলেজের ভর্তি কার্যক্রম শেষ হবে। শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে ৮ অক্টোবর থেকে।

আবেদনপদ্ধতি, ভর্তি ফিসহ বিস্তারিত জানতে এ ক্লিক করুন।