ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং প্রোগ্রামে মাস্টার্স, আবেদন করুন দ্রুত, ফি ১৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের আওতায় মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। এ জন্য আগ্রহীদের আবেদন করতে হবে। জানুয়ারি থেকে জুন–২০২৫ সেমিস্টারের নেওয়া হবে শিক্ষার্থী ভর্তি। প্রোগ্রামের মেয়াদ ২ বছর, ১৭টি কোর্স, ৫১ ক্রেডিট ঘণ্টা। ক্লাসগুলো অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার সন্ধ্যায়।

আরও পড়ুন

ভর্তি আবেদনের যোগ্যতা

  • যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি। সব পাবলিক পরীক্ষায় ২য় শ্রেণি/ডিভিশন অথবা সিজিপিএ–২.৫ (৪–এর মধ্যে) থাকতে হবে।

  • কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ICAB, ICMAB, ICSB, ACCA, FCA এবং অন্যান্য প্রফেশনাল বডিতে যুক্ত শিক্ষার্থীদের কর্মাভিজ্ঞতা প্রয়োজন হবে না।

  • ICAB, ICMAB, ICSB, ACCA, FCA এবং প্রফেশনাল বডির সদস্যদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, তবে তাঁদের অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্র ফরম

১৫০০ টাকার বিনিময়ে এমপিএ অফিস থেকে আবেদনপত্র ফরম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা ও তারিখ—

ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ ও বর্ণনামূলক। বিষয় ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বেসিক অ্যাকাউন্টিং।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৪

ভর্তি পরীক্ষার তারিখ: লিখিত পরীক্ষা ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার বেলা ২.৩০ টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা বিকেল ৪টায়।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট du.ac.bd

আরও পড়ুন