হলি ক্রস কলেজে ভর্তির আবেদন শুরু ২৬ মে, দেখুন আবেদনের বিস্তারিত

হলি ক্রস কলেজফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু ২৬ মে। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ থাকতে হবে (উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে)।

মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৪ থাকতে হবে।

আরও পড়ুন

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ ও তদূর্ধ্ব জিপিএপ্রাপ্তরা মানবিকে আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএপ্রাপ্তরাও ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে।

ভর্তির আবেদনের লিংক

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ২৬ থেকে ২৯ মে সকাল আটটার মধ্যে এই লিংকে ক্লিক করে অথবা www.hcc.edu.bd তে Admission>Admission Application–এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে চার্জসহ মোট ৩০০ টাকা জমা দিয়ে ফরম সাবমিট করতে হবে। বিকাশ পেমেন্টের পর আবেদন ফরম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে। আবেদন ফরম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো কাজে পারমিট স্লিপ অবশ্যই সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন

* লিখিত পরীক্ষা (সিলেকশন টেস্ট)

বিজ্ঞান বিভাগ ৩১ মে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন ব্যবস্থাপনা ৩০ মে বিকেল পাঁচটার পর কলেজের ওয়েবসাইটে www.hcc.edu.bd তে প্রকাশ করা হবে।

ফল প্রকাশ: চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৬ জুন বেলা একটার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষার বিষয়: ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট হবে।

* বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান

* মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান

* ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান

আরও পড়ুন

আসনসংখ্যা

বিজ্ঞান বিভাগ: ৭৮০

ব্যবসায় শিক্ষা বিভাগ: ২৭০

মানবিক বিভাগ: ২৬০। মোট ১ হাজার ৩১০ আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ভর্তির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

বি.দ্র.: বিবাহিত শিক্ষার্থীকে ভর্তি করা হয় না; সেশন চলাকালে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে (বাল্যবিবাহ আইনত অপরাধ), কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক, শরীরচর্চা ও সহপাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক, কলেজে পড়াশোনাকালে মুঠোফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।

আরও পড়ুন
আরও পড়ুন