বিসিপিএসে অবৈতনিক ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের পারিতোষিক পেতে আবেদন আহ্বান
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অবৈতনিক ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের পারিতোষিক পেতে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। শর্ত সাপেক্ষে তাঁরা পারিতোষিক পাবেন। বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিসিপিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যেসব অবৈতনিক প্রশিক্ষণার্থী ১ জুলাই ফেলোশিপ প্রশিক্ষণে প্রবেশ করবেন বা যাঁদের প্রশিক্ষণে প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন, তাঁদের শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে। কলেজের ওয়েবসাইটের লিংক http://application.bcps.edu.bd তে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে ১৪ আগস্টের মধ্যে প্রিন্ট কপি, প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগে (ব্লক-বি, দ্বিতীয় তলা) জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাঁরা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি বা সাব-স্পেশালিটি বিষয়ে এনরোলমেন্ট সম্পন্ন করেননি, তাঁরা এ ভাতার আওতায় আসবেন না। ইতিমধ্যে যাঁরা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।