বঙ্গবন্ধু অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে স্নাতক, ভর্তির বিস্তারিত দেখুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার চারটি প্রোগ্রামের প্রতিটিতে ৩০ জন করে মোট ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এ কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) এবং অ্যাভিয়েশন, অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স (এফএওএম) অনুষদের বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

আরও পড়ুন

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। বিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য হতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।

ভর্তি নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Admission-এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণসংক্রান্ত যেকোন কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল [email protected] এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল [email protected]–এ যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষাসংক্রান্ত সময়সূচি

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শেষ হবে ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা। টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি (রোববার) রাত ১২টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন

অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের তারিখ ও সময় ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টা থেকে ৮ মার্চ (শুক্রবার) ১২টা পর্যন্ত।

পরীক্ষা কবে

আগামী ৮ মার্চ (শুক্রবার) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির যেকোন নির্দেশনা, তথ্য, শর্ত যেকোন সময় বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন