জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিতে মাস্টার্সে ভর্তির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিতে মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২৪ সেশনের ফল সেমিস্টারে ২৩তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

  • মোট ক্রেডিট: গণিত বা অন্য বিষয়ে বিএসসিতে (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ ক্রেডিট। বিএসসি (পাস) ৩৯ ক্রেডিট;

  • কোর্সের মেয়াদ: এক বছর

  • ক্লাস: সাপ্তাহিক ছুটির দিনে;

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

প্রার্থীর নিচের যেকোনো বিষয়ে স্নাতকে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে—

  • গণিতে বিএসসি (সম্মান);

  • যেকোনো বিষয়ে বিএসসি (সম্মান);

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং;

  • গণিতে বিএসসি (পাস);

    আবেদন যেভাবে

  • আগ্রহী প্রার্থীরা http://math.iitju.edu.bd/apply ক্লিক করে দরকারি তথ্য দিয়ে আবেদনপত্র

    পূরণ করতে পারবেন;

  • একাডেমিক তথ্যসহ ছবি ও স্বাক্ষর যুক্ত করতে হবে;

আরও পড়ুন
আরও পড়ুন

আবেদন ফি
এ কোর্সের আবেদন ফি ১,০০০ টাকা;

ভর্তি–সম্পর্কিত তারিখ

  • ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ আগস্ট, শুক্রবার, সকাল ১০টা ;

  • ফল প্রকাশ: ১৯ আগস্ট;

  • ভর্তির তারিখ: ২০ থেকে ৩১ আগস্ট;

  • ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর, শুক্রবার;

  • ফরম পূরণ ও ভর্তি–সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলবে https://juniv.edu/file/8403 লিংকে।

আরও পড়ুন
আরও পড়ুন