ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৫ শিক্ষাবর্ষে (এক বছর মেয়াদি, দুই সেমিস্টার) ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (দুই বছর মেয়াদি, চার সেমিস্টার) ইভেনিং মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ (EMTIS) প্রোগ্রামে ভর্তিতে প্রক্রিয়া চলছে। ২ বছর ও ৩ বছর মেয়াদি বিএ (অনার্স), ফাজিল (অনার্স)/সমমান কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ১ বছর মেয়াদি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৫। আবেদন ফি: ৫০০ টাকা। আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস থেকে নির্ধারিত আবেদন ফরম উত্তোলন ও জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.iu.ac.bd

আরও পড়ুন