একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে

শিক্ষার্থীরা এসএসসির ফলাফল মুঠোফোনে দেখছেফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায়। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগে জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদনপ্রক্রিয়া গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় শেষ হয়েছে। এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আটটায় প্রকাশিত হবে।

আরও পড়ুন

এর আগে, ১৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। তবে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

আরও পড়ুন