ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। সাধারণ জ্ঞান : হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ক

প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র কোথায়?

উত্তর: হালদা নদীতে।

প্রশ্ন: বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

উত্তর: চর্যাপদ।

প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?

উত্তর: চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

প্রশ্ন: বাংলাদেশের নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: কিশোরগঞ্জ জেলায়।

প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর: পটুয়াখালী।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

উত্তর: কক্সবাজার।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

উত্তর: পঞ্চগড়।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?

উত্তর: বাংলাবান্ধা।

প্রশ্ন: বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন রেখা?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

আরও পড়ুন

প্রশ্ন: গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

উত্তর: ৬ ঘণ্টা আগে।

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

উত্তর: সিলেট।

প্রশ্ন: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে, সময়ের পার্থক্য কত?

উত্তর: ৪ মিনিট। 

প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম গঠিত কয়টি জেলা নিয়ে?

উত্তর: ৩টি জেলা নিয়ে।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?

উত্তর: থানচি।

প্রশ্ন: কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?

উত্তর: বৃহত্তর বরিশাল জেলা।

প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?

উত্তর: ভোলা।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

উত্তর: মহেশখালী।

মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা