প্রতিবছর বাংলাদেশের অনেক অভিভাবক তাঁদের সন্তানদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার খোঁজে সেরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তির পরিকল্পনা করেন। ব্রিটিশ কারিকুলামের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা থাকায় এই মাধ্যমের প্রতি সবার আগ্রহ থাকে বেশি। তবে সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবে অনেক সময় মানসম্মত স্কুল নির্বাচন করা অভিভাবকদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
তাই সন্তানদের জন্য সঠিক বিদ্যাপীঠ খুঁজে পেতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকম যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’।
২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে অ্যাডমিশন ফেয়ার। ১০ দিনব্যাপী ফেয়ার চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। এর পাশাপাশি ২ মে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে সরাসরি (অফলাইন) মেলা অনুষ্ঠিত হবে। অনলাইন ফেয়ার চলাকালীন পছন্দের স্কুলের ব্রিটিশ কারিকুলাম, সুযোগ-সুবিধা এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। আর ২ মে সরাসরি ফেয়ারে অংশ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ফি-কাঠামো ও ভর্তিসংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়ার সুযাগ থাকবে।
প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুল নির্বাচন, ভর্তিপ্রক্রিয়া এবং কারিকুলাম পরিবর্তনের খোঁজ মিলবে এই ফেয়ারে। ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো বিশেষ অফারে ফেয়ারে অংশ নিতে পারবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১১ এপ্রিলের মধ্যে ০১৭২১-৮১৯৯১৪ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে হবে। এ ছাড়া ফেয়ারে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই লিংকে।