বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর, এসএসসি থেকে স্নাতকে কমপক্ষে একটি দ্বিতীয় বিভাগে আবেদন

ক্রীড়াবিজ্ঞানের চারটি বিষয় এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিকস ও সায়েন্স অব স্পোর্টস ট্রেনিংয়ের ওপর ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে বিকেএসপিপ্রথম আলো ফাইল ছবি

দেশে ক্রীড়াবিজ্ঞানে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞানের ওপর এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা করানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ক্রীড়াবিজ্ঞানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন-স্পোর্টস সায়েন্স কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের করা যাবে ১৫ জুন ২০২৬ পর্যন্ত।

লিখিত পরীক্ষা ২২ জুন ২০২৬ তারিখে বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় বেলা ১১টায় অনুষ্টিত হবে। এ কোর্সে ১ জুলাই ২০২৬ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।

স্নাতকোত্তর ডিপ্লোমার বিষয়

১. এক্সারসাইজ ফিজিওলজি

২. স্পোর্টস সাইকোলজি

৩. স্পোর্টস বায়োমেকানিকস

৪. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)

ভর্তির যোগ্যতা

ক্রীড়াবিজ্ঞানের চারটি বিষয়ের ওপর এই ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। এগুলো হলো এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিকস ও সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং।

ক. যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক—এই তিন পরীক্ষার কমপক্ষে একটিতে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২ দশমিক ২৫ থাকতে হবে।

আরও পড়ুন

খ. এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে।

গ. স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তির আবেদন করতে পারবেন স্নাতকে মনোবিজ্ঞান অথবা দর্শন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরা।

ঘ. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তির জন্য আবেদনকারীকে বিপিএড/এমপিএড (শারীরিক শিক্ষা) ডিগ্রিধারী হতে হবে অথবা ন্যূনতম স্নাতকসহ বিভাগীয় পর্যায়ের যেকোনো খেলোয়াড়/প্রশিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তি ফি

রেজিস্ট্রেশন ও ভর্তি ফি বাবদ পাঁচ হাজার টাকা। তার সঙ্গে ফেরতযোগ্য জামানত হিসেবে আরও পাঁচ হাজার টাকা (ফেরতযোগ্য) জমা দিতে হবে। মাসিক বেতন ৫০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। বিকেএসপির ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে