বাউবিতে ইংরেজি ভাষা প্রোগ্রামে ভর্তির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিইএলপি–তে পড়তে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, অন্যান্য ফিসহ মোট ২ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (সিইএলপি) প্রোগ্রামে ভর্তিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কোর্সটি পড়তে চাইলে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। অনলাইনে করা যাবে আবেদন।

আবেদনের যোগ্যতা

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা তদূর্ধ্ব সার্টিফিকেটধারী যেকোনো বয়স ও পেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ও ভর্তি ফি

আবেদন ফি ৫০ টাকা। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, অন্যান্য ফিসহ মোট ২ হাজার ৯০০ টাকা।

আবেদন যেভাবে

  • http://osapsnew.bou.ac.bd ক্লিক করে Offered Programs সেকশনে School of Social Sciences, Humanities & Language (SSHL)-এ ক্লিক করে Certificate in English Language Proficiency (CELP) প্রোগ্রামের পাশের Apply Now বাটনে ক্লিক করে দরকারি তথ্য দিতে হবে;

  • ছবি ও প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণের পর Finish বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থীর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে;

আরও পড়ুন
  • Proceed to Payment বাটনে ক্লিক করলে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;

  • টিউটোরিয়াল ক্লাসের স্থান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর মূল ক্যাম্পাস, গাজীপুর ১৭০৫।
    ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু: ২১ জুলাই ২০২৩, শুক্রবার।

  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৩।

  • আবেদন ও ভর্তি–সম্পর্কিত আরও তথ্য জানতে ০১৬১৮৯৭৭২৩৭, ০১৯০৭৪৫১৬১২ নম্বরে ফোন করতে বা https://bou.ac.bd/images/admission/celp_admi_150623.pdf ক্লিক করতে পারবেন।