চুয়েট, কুয়েট ও রুয়েটের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি এসব কথা জানিয়েছে।

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://www.admissionckruet.ac.bd) ভর্তিসংক্রান্ত এসব তথ্য জানা যাবে।

পরীক্ষার বিষয় ও মানবণ্টন

এবারের ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ নগর, পরিকল্পনা বিভাগ, অর্থাৎ গ্রুপ ক–তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বরের এবং প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ খ-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।