জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি ৩ নভেম্বর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। এ ছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ডিসেম্বর থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইনে প্রাথমিক আবেদন ৩ নভেম্বর থেকে শুরু হবে। ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। এ ছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হবে।