জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি টু মাস্টার্স ভর্তির তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির দ্বিতীয় ও শেষ রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হবে আগামীকাল রোববার (২০ ডিসেম্বর)। ওই দিন বিকেল ৪টা থেকে এই ফলাফল এসএমএসের মাধ্যমে nuatmproll ১৬২২২ নম্বরে পাঠালে জানতে পারবেন শিক্ষার্থীরা। একই দিন ভর্তিবিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions রাত ৯টা থেকে এ ফলাফল পাওয়া যাবে।

এদিকে রিলিজ স্লিপের মেধাতালিকায় ভর্তি শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়/যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে কোনো শিক্ষার্থী উল্লিখিত শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না। দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

এদিকে ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিডে.এমএড, এমএসএড ও এমপিএড কোর্সেও মেধাতালিকা ২১ ডিসেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে।