নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ২০ ডিসেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর স্বপ্ন যেমন ধ্বংস হয়, তেমনি সমাজ হারায় মেধাবীদের।
ছবি: প্রথম আলো

নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনে আবার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ইতিমধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হলেও করোনা মহামারি বিবেচনায় ফের ১ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করা যাবে। এ সময়ের পর আর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে না।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। অনেকে বোর্ড পরিবর্তন করেছেন। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয়, ছবি সংশোধন ও বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের এ সুযোগ দেওয়া হলো।

২০ ডিসেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে। এ সময়ের মধ্যে বাদ পড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীরাও ১৬৩ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশন সংশোধনে সোনালী সেবার মাধ্যমে ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত খাতে ফি জমা দিতে হবে। আর আগের মতোই রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থীপ্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।