বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএমএমইউ
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের বিধিনিষেধের মধ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৮ মে পরীক্ষা হওয়ার কথা ছিল।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ২৮ মে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকার কর্তৃক লকডাউন ঘোষিত হওয়ায় স্থগিত করা হলো।’ স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিএসএমএমইউর এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় তা স্থগিত করা হয়। পরে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৮ মে ঘোষণা করা হয়েছিল।