বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার ভর্তি পরীক্ষা স্থগিত–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুটেক্স। এ পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুটেক্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ১৫ দিন আগে ওই পরীক্ষার তারিখ জানানো হবে। ভর্তি পরীক্ষার অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।