সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে ক্যাম্পাসে এখন উপস্থিতি নেই, তবে ভালো ফলের জন্য কৃতী শিক্ষার্থীদের এভাবেই পুরস্কৃত করে কর্তৃপক্ষ
ফাইল ছবি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ও’ এবং ‘এ’ লেভেলের জুন ২০২১ সিরিজ পরীক্ষার ফলাফল। ফলাফলে সব শিক্ষার্থীর মোট বিষয়সংখ্যা (নম্বর অব এন্ট্রি) বিবেচনায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৯৫ শতাংশ ‘এ’ স্টার (এ*) এবং শতভাগ ‘এ’ গ্রেডে ফলাফল করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মতিউর রহমানের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে বলা হয়েছে, একই নিয়মে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ‘এ’ লেভেল পরীক্ষায় ৯৫ শতাংশ,‘ও’ লেভেলে ৭৫ শতাংশ ‘এ’ স্টার এবং ‘এ এস’ পরীক্ষায় শতভাগ ‘এ’ গ্রেড অর্জন করেছে। অন্যদিকে, এদের ‘ও’ লেভেলের ৮৬ শতাংশ এবং ‘এ’ লেভেলের শতভাগ শিক্ষার্থী ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করে।
শুধু এ বছরই নয়, প্রতিবছরই প্রতিষ্ঠানটি থেকে কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড, ডেইলি স্টার অ্যাওয়ার্ডসহ কান্ট্রি হাইয়েস্ট ক্যাটাগরির ফলাফল অর্জন করে শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীর অধিকাংশই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।

সৃজনশীল শিক্ষাদানের প্রত্যয়ে ২০০২ সালে মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু শিক্ষাপ্রতিষ্ঠানটি। এখন প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছে। এখানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্বে আছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। শিক্ষানুরাগী ও উদ্যোক্তা প্রকৌশলী এম এ রশিদের পৃষ্ঠপোষকতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হয়। বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন ও ইংরেজি মাধ্যমের এ প্রতিষ্ঠানের মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর ও উত্তরায় মিলে মোট ছয়টি শাখা রয়েছে। বিজ্ঞপ্তি