সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।