২০০০ টাকা ফি দিয়ে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের গুনতে হবে দুই হাজার টাকা। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দুই হাজার টাকা ফি পরিশোধ করে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকবে। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। বলা হয়েছে, পুনর্নিরীক্ষণ শেষে আবেদনকারীর ফলাফল পরিবর্তন হলে সমুদয় টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।