এইচএসসি শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে

এইচএসসি ও সমমানের পরীক্ষাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে আগামী জুনের শেষ সপ্তাহে। পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, এখনো সময়সূচি ঠিক হয়নি। তবে জুনের একেবারে শেষ পর্যায়ে এই পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। কখনো পরীক্ষা নেওয়া যায়নি, কখনোবা পরীক্ষা নির্ধারিত সময়ের পর নেওয়া হয়েছে। পরীক্ষাও হচ্ছে পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে। করোনার আগে এসএসসি পরীক্ষা হত ফেব্রুয়ারিতে আর এইচএসসি পরীক্ষা শুরু হত এপ্রিলে।

আরও পড়ুন